spot_img
spot_img

সীমান্তে বাংলাদেশি গরু ছিনতাইয়ের চেষ্টা বিএসএফের, রুখে দিল গ্রামবাসী

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি গরু ছিনতাইয়ের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। এ সময় স্থানীয় গ্রামবাসীরা বিএসএফ সদস্যদের লাঠিসোঁটা নিয়ে রুখে দিয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার ধবলগুড়ী সীমান্তের ৮৭৩ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, সকালে সীমান্তের শূন্যরেখার কাছে বাংলাদেশি কিছু গরু ঘাস খাচ্ছিল। এ সময় বিএসএফ সদস্যরা গরুগুলো ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী বাধা দেন। এতে বিএসএফ সদস্যদের সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা তৈরি হয়।

খবর পেয়ে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে যান। পরে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে ফিরে যায়। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে।

এ বিষয়ে ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে মুনীম বলেন, সীমান্তের জিরো লাইনে বাংলাদেশিদের গরু বিএসএফ নিয়ে যাওয়ার সময় উত্তেজনা সৃষ্টি হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ