মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমজনতার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি একটুও ভাবেন না।
তিনি বলেন, আমি আমেরিকানদের আর্থিক অবস্থা নিয়ে ভাবি না, অন্য কারও বিষয়েও না। আমার সব মনোযোগ এখন ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানোর দিকে।
মঙ্গলবার (১২ মে) চীন সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
যুদ্ধের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে তিনি কঠোর সুরে বলেন, আমি কাউকে নিয়ে ভাবি না।
ট্রাম্প বলেন, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র হাতে না পায়, সেটিই তার প্রশাসনের একমাত্র লক্ষ্য।
সূত্র: ওয়াশিংটন পোস্ট











