spot_img
spot_img

সফলভাবে হরমুজ প্রণালি পার হলো চীনের তেলবাহী জাহাজ

ইরানের বিরুদ্ধে ইসরাইল-আমেরিকার যুদ্ধের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করেছে চীনের একটি সুপারট্যাঙ্কার।

জাহাজ চলাচলসংক্রান্ত ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ‘ইউয়ান হুয়া হু’ নামের বিশালাকায় ট্যাঙ্কারটি ২০ লাখ ব্যারেল ইরাকি অপরিশোধিত তেল বহন করছে। জাহাজটি বর্তমানে ওমান উপসাগরে নোঙর করে আছে। এই এলাকার কাছাকাছিই ইরানি জাহাজ চলাচলের ওপর কঠোর অবরোধ আরোপ করে রেখেছে আমেরিকার নৌবাহিনী।

বুধবার (১৩ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

ইসরাইল-আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর এটি কোনো চীনা তেলবাহী ট্যাঙ্কারের হরমুজ প্রণালি অতিক্রমের তৃতীয় ঘটনা। বিশ্বের অধিকাংশ দেশের জাহাজ যখন এই রুট ব্যবহারে সতর্কতা অবলম্বন করছে, তখন চীনের ধারাবাহিক যাতায়াতকে ভূরাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইরান। বিশেষ করে ইরাক ও পাকিস্তানের সঙ্গে অঞ্চলটি থেকে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এলএনজি পরিবহনের বিষয়ে নতুন কিছু চুক্তিতে উপনীত হয়েছে তেহরান।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ