ব্যক্তিগতভাবে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পক্ষে ছিলেন না বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, পাকিস্তানের অনুরোধ এবং অন্যান্য দেশের আহ্বানে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আমেরিকা।
তিনি বলেন, ‘আমরা মূলত অন্য দেশগুলোর অনুরোধে যুদ্ধবিরতি করেছি। আমি নিজে এর পক্ষে ছিলাম না। পাকিস্তানের জন্য আমরা এটি করেছি। তারা অসাধারণ মানুষ, ফিল্ড মার্শাল এবং প্রধানমন্ত্রীও’।
ট্রাম্প আরও ইঙ্গিত দেন, ইরানের পারমাণবিক কার্যক্রম ২০ বছরের জন্য বন্ধ রাখার প্রস্তাব তিনি বিবেচনা করতে পারেন। তবে তেহরানের সাম্প্রতিক প্রস্তাবকে তিনি ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।











