spot_img
spot_img

আমেরিকায় সংলাপ শেষ; যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বাড়াল ইসরাইল-লেবানন

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আমেরিকায় দুই দেশের সরকারি প্রতিনিধিদের দুই দিনের সংলাপ শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট।

তিনি বলেন, ওয়াশিংটনে ইসরাইল ও লেবাননের দুই দিনের সংলাপ শুক্রবার শেষ হয়েছে। সংলাপটি ফলপ্রসূ হয়েছে। গত ১৬ এপ্রিল ঘোষিত ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ এই সংলাপের পর আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ