গাজ্জায় আল-কাসসাম ব্রিগেডের কমান্ডার ইজ্জুদ্দিন আল-হাদ্দাদকে শহীদ করার দাবি করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। শুক্রবারের হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে তেলআবিব। তবে এ বিষয়ে হামাস তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি।
শনিবার (১৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, গাজ্জা সিটিতে আল-মুতাজ নামের একটি আবাসিক ভবনে প্রথমে দুই দিক থেকে একযোগে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সেখান থেকে বের হওয়ার সময় একটি গাড়ি লক্ষ্য করেও হামলা চালানো হয়।
ইসরাইলের দাবি, প্রথম হামলায় ইজ্জুদ্দিন আল-হাদ্দাদ আহত হওয়ার পর তাকে নিয়ে যাচ্ছিল ওই গাড়িটি।
এই হামলায় অন্তত ৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।











