spot_img
spot_img

ইরানের বিরুদ্ধে যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, হরমুজ প্রণালী সংকটের জন্য ইরান দায়ী নয়।

শুক্রবার (১৫ মে) ভারত সফরে এসে এ কথা বলেন তিনি।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে এবং একটি স্থায়ী সমাধানে পৌঁছাতে হবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হরমুজ প্রণালী সংকটের জন্য ইরান মোটেই দায়ী নয়। এই মুহূর্তে ইরানের বিষয়ে প্রধান কাজ হলো অবিলম্বে যুদ্ধ শেষ করা এবং একটি স্থায়ী সমাধানে পৌঁছানো।

তিনি জোর দিয়ে বলেন, নৌপরিবহণের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, এর মূল কারণ হলো ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিনা উস্কানিতে আগ্রাসন। ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের উদ্দেশ্য ছিল ইরান ও তার প্রতিবেশীদের মধ্যে শত্রুতা তৈরি করা।

ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আসা নয়াদিল্লি সফরকালে সের্গেই ল্যাভরভ বলেন, ইরান ও তার আরব বন্ধুদের মধ্যে দীর্ঘমেয়াদী মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে ভারত।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ