আমেরিকা ও ইরানের মধ্যে চলমান সংকট নিরসনে কূটনৈতিক আলোচনা সফল হতে ‘আরও সময়’ প্রয়োজন বলে জানিয়েছে কাতার।
মঙ্গলবার (১৯ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, দুই পক্ষকে কাছাকাছি আনতে এবং একটি সমাধানে পৌঁছাতে পাকিস্তানের নেতৃত্বে যে কূটনৈতিক প্রচেষ্টা চলছে, আমরা তাকে সমর্থন করি। তবে আমাদের বিশ্বাস, এটি সফল হতে আরও সময়ের প্রয়োজন।
তিনি বলেন, আমরা এই কূটনৈতিক উদ্যোগকে সমর্থন করি, যা পক্ষগুলোকে একত্রিত করে সমাধান খুঁজতে কাজ করছে। তবে আমরা মনে করি এর জন্য আরও সময় প্রয়োজন।
কাতারের পক্ষ থেকে জানানো হয়, তারা ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং ভবিষ্যতেও এ যোগাযোগ অব্যাহত থাকবে।
সূত্র: আল জাজিরা











