spot_img
spot_img

মার্কিন কংগ্রেস থেকে বহিষ্কার মুসলিম বিদ্বেষী সেই নারী

মার্কিন কংগ্রেস থেকে মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত মার্জরি টেইলর গ্রেইন নামের এক নারী কংগ্রেস সদস্যকে দু’টি কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সিনেটরদের ভোটে বহিষ্কার হন তিনি।

এর আগে, মার্জরি মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। ওই নারী কংগ্রেস সদস্য নভেম্বরের নির্বাচনের আগে অসংখ্য উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। যা দেশেটির আইন-শৃঙ্খলার জন্য হুমকি তৈরি করে।

অভিযোগ রয়েছে, কোনো বিশ্বাসযোগ্য তথ্য-উপাত্ত ছাড়াই ডেমোক্র্যাটদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র তত্ত্বের অভিযোগ তোলেন মার্জরি। এছাড়া নানা সময়ে মুসলিমদের নিয়ে সন্ত্রাসীমূলক মন্তব্যের অভিযোগও ছিলো তার বিরুদ্ধে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ