spot_img
spot_img

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, ধ্বংসস্তূপ থেকে ৩ লাশ উদ্ধার

দক্ষিণ লেবাননের টাইর জেলার স্রিফা শহরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর বিমান হামলায় নিহত ৩ জনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী দল।

স্থানীয় সময় সোমবার সকালে একটি বসতবাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা শুরু করেন উদ্ধারকর্মীরা।

পরে তারা বাড়িটির ধ্বংসাবশেষ থেকে ৩টি লাশ উদ্ধার করেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া হামলায় আরও কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য জানা যায়নি।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলার ঘটনা বেড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে উত্তেজনা অব্যাহত থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

সূত্র: আল জাজিরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ