spot_img

‘উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশ হবে’

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, বাংলাদেশের উন্নয়নের বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের অনেক আগেই উন্নত দেশ হবে।

রোববার (৭ ফেব্রুয়ারি) রাজধানীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সাথে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানিয়ে জাপানের রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে। উন্নয়নের বর্তমান ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০৪১ সালের অনেক আগেই উন্নত দেশ হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ