spot_img
spot_img

হাদিয়ার নামে চাঁদাবাজি করে জামায়াত : রিজভী

জামায়াত হাদিয়ার নামে চাঁদাবাজি করে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ।

রবিবার দুপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী আহমেদ বলেন, জামায়াত অতীতে গুপ্ত রাজনীতি করেছে। তাদের দলে গুপ্ত চাঁদাবাজও রয়েছে। হাদিয়ার নামে তারা চাঁদাবাজি করে। অথচ জামায়াত নেতারা সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে কুৎসা রটাচ্ছে।

তিনি বলেন, নিজেদের অপকর্ম ঢাকতে দলটি ধর্মের অপব্যবহার করছে। মিথ্যাচার না করে সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান তিনি।

রিজভী আহমেদ আরও বলেন, এ দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু জামায়াতকে পছন্দ করে না। পৃথিবীর ভালো সংস্কৃতির দর্শন গ্রহণ করা যায়। তবে দেশের সংস্কৃতি ধ্বংস করে, এমন সংস্কৃতির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ