spot_img
spot_img

হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

পুরোনো বন্ধু হিসেবে ভারতের যা করার, তারা তা করেছে। ওই সময় শেখ হাসিনাকে নিয়ে যাওয়া বিমান ভারতে অবতরণের অনুমতি না দিলে কী হতো, তা জানা নেই।” শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করে এ কথা বলেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

শনিবার দুপুরে বে অব বেঙ্গল কনফারেন্স শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, “হাসিনাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে আসেনি। বাংলাদেশের সামরিক বিমানে করে তিনি ভারতে যান।”

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ত্রিবেদী বলেন, বিষয়টি একটি আইনি প্রক্রিয়া, যা অব্যাহত রয়েছে। ফলে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়।

তিনি জানান, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ