spot_img
spot_img

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় আরও ৪ জন নিহত

দক্ষিণ লেবাননে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর পৃথক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি, এনএনএর বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, আদশিত শহরের ইয়াসিন পোলট্রি ফার্ম লক্ষ্য করে চালানো বিমান হামলায় খামারের মালিক ইমাদ আহমদ ইয়াসিন নিহত হন।

অন্যদিকে, হাবোশ শহরের আল-শরিফা এলাকায় নিজের বাড়ির সামনে ড্রোন হামলার শিকার হয়ে ওসামা হাসান আল-খালেদ নামে ১৬ বছর বয়সী এক কিশোর প্রাণ হারায়।

এ ছাড়া আজ ভোরে কাফর রুমান শহরের আল-মার্জ এলাকায় আরেকটি ড্রোন হামলায় আরও দুজন নিহত হয়েছেন।

একই সময়ে আজ সকালে নাবাতিয়াহ শহর, কাফর সির ও সির আল-গারবিয়ার মধ্যবর্তী এলাকায় বিমান হামলা চালানো হয়েছে।

পাশাপাশি জেবচিত শহরেও দফায় দফায় কামান থেকে গোলাবর্ষণ করা হয়। মানসুরি ও মাজদাল জৌন শহরের সীমান্তবর্তী এলাকাগুলোও ইসরাইলি গোলার লক্ষ্যবস্তু হয়েছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ