আফগান ভূখণ্ডে পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠীর চালানো হামলার নিন্দা জানিয়েছেন আফগানিস্তানবিষয়ক আমেরিকার সাবেক বিশেষ প্রতিনিধি জালমাই খলিলজাদ।
তিনি বলেন, এসব হামলায় শিশুসহ বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। পাকিস্তানের বর্তমান নীতি ব্যর্থ হয়েছে। এখন গুরুতর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার সময় এসেছে।
বৃহস্পতিবার (১১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হুরিয়াত রেডিও।
খলিলজাদ আরও বলেন, সহিংসতার ওপর নির্ভর করে নেওয়া এ ধরনের পদক্ষেপ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সমস্যার সমাধান করতে পারে না।
আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো জরুরি বলেও জোর দেন তিনি।
সূত্র: হুরিয়াত রেডিও











