spot_img
spot_img

কাশ্মীরে পাকিস্তানি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত; ২২ সেনা নিহত

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ২২ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

বুধবার (১০ জুন) পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদের কাছে উড্ডয়নের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট সময় জানা যায়নি।

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে ১৯ জন সেনা সদস্য রয়েছেন। এ ছাড়া একজন মেজর এবং কর্নেল পদমর্যাদার দুই কর্মকর্তা নিহত হয়েছেন।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এমআই-১৭ মডেলের। উড্ডয়নের সময় কারিগরি ত্রুটির কারণে এটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে থাকা কেউ বেঁচে যাননি।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ