spot_img

আত্মসমর্পণে বাধ্য হয়েছে শত্রুরা: ইরান

চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছেছে আমেরিকা ও ইরান। এ ঘোষণা আসার পর ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, শত্রুদের আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিবৃতিতে ইরানের সহনশীল ও গর্বিত জনগণ এবং দেশের শক্তিশালী সশস্ত্র বাহিনীতে থাকা তাদের সাহসী ও নির্ভীক সেনাদের প্রশংসা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী ‘শক্তি দিয়ে প্রমাণ করেছে যে, অপমানিত আমেরিকান ও জায়নবাদী শত্রুদের পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই’।

আগামী ১৯ জুন শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি সই হবে।

চুক্তির বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন। আমি হরমুজ প্রণালিকে সম্পূর্ণভাবে টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছি। একই সঙ্গে আমেরিকার নৌবাহিনীর আরোপিত অবরোধও অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছি।’

পরে ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ