spot_img
spot_img

গাজ্জায় ড্রোন হামলা চালিয়ে ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

মধ্য গাজ্জা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরে বেসামরিক মানুষের একটি জমায়েতে ড্রোন হামলা চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

মঙ্গলবার (১৬ জুন) চিকিৎসা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন।

চিকিৎসা সূত্র আনাদোলু এজেন্সিকে জানায়, ইসরাইলি ড্রোন হামলায় নিহত দুই ফিলিস্তিনির মরদেহ নুসেইরাতের উত্তরে অবস্থিত আল-আওদা মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরে জুলস স্ট্রিটে বেসামরিক মানুষের একটি জমায়েত লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই দুই ফিলিস্তিনি নিহত হন।

২০২৫ সালের ১০ অক্টোবর থেকে গাজ্জা উপত্যকায় কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের অব্যাহত লঙ্ঘনের মধ্যেই এ হামলা চালানো হলো।

মঙ্গলবার প্রকাশিত গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় এখন পর্যন্ত ৯৯৭ ফিলিস্তিনি নিহত এবং আরও ৩ হাজার ১৫২ জন আহত হয়েছেন।

২০২৩ সালের ৮ অক্টোবর ইসরাইল গাজ্জা উপত্যকায় যুদ্ধ শুরু করার পর থেকে ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। পাশাপাশি ব্যাপক ধ্বংসযজ্ঞে গাজ্জার ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ