spot_img
spot_img

ইসরাইলের দখল থেকে লেবাননের ভূখণ্ড মুক্ত করতে হিজবুল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ: নাইম কাসেম

হিজবুল্লাহ মহাসচিব নাইম কাসেম বলেছেন, ইসরাইলের দখল থেকে লেবাননের ভূখণ্ড মুক্ত করতে হিজবুল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার (১৯ জুন) বৈরুতে কেন্দ্রীয় আশুরা পরিষদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কাসেম নাইম বলেন, ইসরাইলি শাসকগোষ্ঠী তাদের দৃঢ় বিশ্বাস ও অবিচল মনোভাব টলিয়ে দিতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, শত্রু আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের অবিচলতা, আমাদের অধ্যবসায় বা ময়দানে আমাদের অবিরাম উপস্থিতি থামাতে পারেনি। আমরা সব প্রতিকূলতা ও নিষেধাজ্ঞা মোকাবিলা করে টিকে আছি।

তিনি বলেন, আমরা মৃত্যুকে ভয় পাই না এবং এটি বিজয়ের একটি অপরিহার্য উপাদান। শত্রু যখন অস্ত্র নিয়ে আমাদের আক্রমণ করে, আমরাও অস্ত্র দিয়েই তার মোকাবিলা করি।

তিনি আরও বলেন, দখলদারিত্বকে প্রত্যাখ্যান করার প্রতিটি পদক্ষেপই এক একটি বিজয়। ইসরাইলের দখল থেকে লেবাননের ভূখণ্ড মুক্ত করতে হিজবুল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ।

হিজবুল্লাহ প্রধান বলেন যে, প্রতিরোধকে নির্মূল করতে ইসরাইলের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং লেবাননের জনগণই শেষ পর্যন্ত দেশর সব ভূখণ্ড থেকে দখলদার বাহিনীকে বিতাড়িত করবে।

সূত্র: প্রেস টিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ