spot_img
spot_img

৫ দিনে দেড় বিলিয়ন ডলারের তেল রপ্তানি করল ইরান

আমেরিকার সাথে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি সই হওয়ার পর মাত্র পাঁচ দিনের ব্যবধানে প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে ইরান।

শনিবার (২০ জুন) বৈশ্বিক সমুদ্র চলাচল ও তেল ট্যাঙ্কার পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ‘ট্যাঙ্কার ট্র্যাকার্স’ তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

ট্যাঙ্কার ট্র্যাকার্সের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক দিনে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ব্যবহার করে প্রায় ১ কোটি ৮০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিশ্ববাজারে পাঠিয়েছে তেহরান।

ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ ঘণ্টাতেই দেশটির একাধিক তেল ট্যাঙ্কার সফলভাবে ওমান সাগর পাড়ি দিয়ে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী দিনগুলোতে আরও বেশ কিছু বড় ট্যাঙ্কার যাত্রার জন্য সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে।

গত বুধবার দুই দেশের মধ্যে চূড়ান্ত হওয়া সমঝোতা চুক্তির খসড়া অনুযায়ী, পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে ইরানের ওপর আরোপিত দীর্ঘদিনের মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই অবরোধ প্রত্যাহারের বিপরীতে ওয়াশিংটনকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পারস্য ও ওমান সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ এবং শুল্কমুক্ত চলাচল নিশ্চিত করছে ইরান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ