spot_img
spot_img

দেশের জনগণ জাতিকে দিল্লির ক্রীতদাস বানাতে দেবে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদ আবার উঁকি দিচ্ছে, যারা মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, জেল-জুলুম অত্যাচার করে বাড়িতে বাড়িতে পুলিশ পাঠিয়ে নির্যাতন করেছে, তারা পচা পানা থেকে উঁকি দিচ্ছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৭ বছরে অসংখ্য নেতাকর্মী জেল-জুলুমের স্বীকার হয়েছে, গুম হয়েছে। জনগণ এসব আর দেখতে চায় না।

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ