spot_img
spot_img

রামিসার মায়ের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক

নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসার অসুস্থ মা‌ পারভীন আক্তারের চিকিৎসায় পা‌শে দাঁ‌ড়ি‌য়ে‌ছেন বিএনপির স্বাস্থ্য‌ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম।

মঙ্গলবার (২৩ জুন) সকালে রামিসার মা পারভীন‌কে রাজধানীর একটি বিশেষায়িত মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গে‌ছে, রা‌মিসার মৃত্যু শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি পারভীন আক্তার। প্রিয় সন্তানের অকাল ও নির্মম বিদায়ের পর থেকেই তিনি গভীর মানসিক আঘাতে ভুগছেন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান শারীরিক জটিলতা—বুকে ব্যথা, নিউরোলজিকাল (ভার্টিগো) ও পরিপাকতন্ত্রজনিত সমস্যায় তার জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে।

এ অসহায় অবস্থায় রামিসার বাবা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের শরণাপন্ন হন। বিষয়টি জানার পর দ্রুত মানবিক উদ্যোগ নেন তিনি। প‌রে পারভীন আক্তার‌কে হাসপাতালে ভ‌র্তি করান ডা. র‌ফিক। সেখা‌নে পারভী‌নের চিকিৎসার জন্য গঠন করা হবে একটি সমন্বিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড। যেখানে মানসিক রোগ, হৃদরোগ, নিউরোলজি এবং পরিপাকতন্ত্র বিশেষজ্ঞরা থাকবেন বলে জানান অধ্যাপক ডা রফিক। তিনি আরও জানান, মেডিকেল বোর্ডের পরামর্শেই তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হবে।

ডা. রফিকুল ইসলাম জানান, সন্তানের মৃত্যু-পরবর্তী গভীর শোক ও মানসিক আঘাতের কারণে তার শারীরিক উপসর্গগুলো আরও জটিল আকার ধারণ করেছে। ইতোমধ্যে মানসিক রোগ বিশেষজ্ঞ ও সাইকোলজিস্টের তত্ত্বাবধানে রা‌মিসার মা‌য়ের কাউন্সেলিং ও চিকিৎসা শুরু হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও, বিস্তারিত পরীক্ষার পরই পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।

পরিবার ও সংশ্লিষ্টরা আশা করছেন, এই সমন্বিত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে ধীরে ধীরে শারীরিক ও মানসিকভাবে সুস্থতার পথে ফিরতে পারবেন পারভীন আক্তার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ