spot_img
spot_img

গাজ্জায় ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইলি সেনারা

যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজ্জায় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

মঙ্গলবার (২৩ জুন) এ হাত্যাকাণ্ড ঘটায় ইসরাইলি সেনারা।

গাজ্জার একটি চিকিৎসা সূত্র আনাদোলুকে জানিয়েছে, গাজ্জার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের বির আইয়াদ এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল একটি তাঁবুতে ড্রোন হামলা চালায় ইসরাইল। এতে একজন নিহত এবং আরেকজন আহত হন।

সূত্রটি আরও জানায়, খান ইউনিসের পশ্চিমে একটি মোটরসাইকেল লক্ষ্য করেও ড্রোন হামলা চালানো হয়। এতে আরেক ফিলিস্তিনি নিহত হন এবং কয়েকজন আহত হন।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ২৭ জন নিহত এবং আরও ৩ হাজার ২৮০ জন আহত হয়েছেন।

২০২৩ সালের ৮ অক্টোবর ইসরাইলের শুরু করা দুই বছরের গণহত্যামূলক যুদ্ধের পর এই অস্ত্রবিরতি হয়। ওই আগ্রাসনে ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ আহত হন। একই সঙ্গে ইসরাইলি আগ্রাসনে গাজ্জার বেসামরিক অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ ধ্বংস হয়ে যায়। জাতিসংঘের হিসাবে, গাজ্জা পুনর্গঠনে ব্যয় হতে পারে প্রায় ৭০ বিলিয়ন ডলার।

সূত্র: মিডল ইস্ট মনিটোর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ