spot_img
spot_img

সুইজারল্যান্ডে পাক সেনাপ্রধানকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরাইল

সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলন চলাকালীন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে লক্ষ্য করে ইসরাইলের একটি পরিকল্পিত হামলা পাকিস্তানের সামরিক গোয়েন্দারা নস্যাৎ করে দিয়েছে বলে দাবি করেছেন ব্রাজিলীয় সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার।

তিনি বলেন, এই ষড়যন্ত্রে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত ছিল। তাদের লক্ষ্য ছিলেন আসিম মুনির এবং সম্ভবত ওই সম্মেলনে অংশ নেওয়া পাকিস্তানি প্রতিনিধিদলের অন্য সদস্যরা।

বুধবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেবানিজ-অস্ট্রেলীয় উদ্যোক্তা ও রাজনৈতিক ভাষ্যকার মারিও নাওফালের সঙ্গে এক আলোচনায় এ কথা বলেন তিনি।

এসকোবার বলেন, এই পরিকল্পনা সম্পর্কে অত্যন্ত নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর পাকিস্তানি গোয়েন্দারা পদক্ষেপ নেয়। এরপর পাকিস্তান কূটনৈতিক মাধ্যমের সাহায্যে ইসরাইলকে সরাসরি একটি সতর্কবার্তা পাঠায়।

এসকোবার বলেন, মূলত সংক্ষিপ্ত বিষয়টি হলো-পাকিস্তানি সামরিক গোয়েন্দারা অত্যন্ত নির্ভরযোগ্য তথ্য পায় যে, নেতানিয়াহুর নির্দেশে মোসাদ সুইজারল্যান্ডে যাওয়া অসিম মুনির এবং সম্ভবত পাকিস্তানি প্রতিনিধিদলের বাকি সদস্যদের ওপর একটি গুপ্তহত্যা চেষ্টার প্রস্তুতি নিচ্ছিল। তাই পাকিস্তানিরা তাদের নিয়মিত মধ্যস্থতাকারী ওমানকে দিয়ে ইসরাইলিদের কাছে একটি বার্তা পাঠায়। বার্তায় বলা হয়, যদি আপনারা আমাদের প্রতিনিধি দলকে স্পর্শ করেন, তবে আমরা আপনাদের মানচিত্র থেকে মুছে দেব’, ব্যস। আমি আমাদের সূত্রের দেওয়া তথ্য উদ্ধৃত করে এটি বলছি।

ইসরাইল ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, পরিস্থিতি প্রকাশ্যে যেভাবে চিত্রায়িত হচ্ছে, বাস্তবতা তার চেয়ে আলাদা।

এই কথিত গুপ্তহত্যার হুমকির বিষয়টি ইসরাইল বা পাকিস্তানের কোনো কর্মকর্তা নিশ্চিত করেননি। সুইজারল্যান্ড, আমেরিকা বা পাকিস্তানের নিরাপত্তা কর্তৃপক্ষও এই সম্মেলন চলাকালীন এমন কোনো হুমকি নিয়ে কোনো সতর্কতা জারি করেনি বা প্রকাশ্যে কোনো উদ্বেগ প্রকাশ করেনি।

এদিকে, গত সপ্তাহে মার্কিন আমেরিকা ও ইরানের মধ্যকার শান্তি প্রচেষ্টার আলোচনায় অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির সুইজারল্যান্ডের বুর্গেনস্টক গিয়েছিলেন।

সূত্র: এনডিটিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ