spot_img
spot_img

মুসলিম দেশগুলোকে নিয়ে জোট গড়তে চায় ইরান

যৌথ চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মুসলিম দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ ঐক্যের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ লক্ষ্যে তিনি একটি শক্তিশালী মুসলিম জোট গঠনের প্রস্তাব দিয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে তিনি মুসলিম বিশ্বের ঐক্য জোরদার এবং পারস্পরিক সমন্বয় বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

বৈঠকে পেজেশকিয়ান পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সামরিক নেতৃত্বের আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা ও মধ্যস্থতামূলক উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে পাকিস্তানের এই প্রচেষ্টা প্রশংসার দাবিদার।

সম্প্রতি মার্কিন-ইসরাইলি সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে ইরানের প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ইরান সরকার, জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধভাবে শত্রুর উদ্দেশ্য নস্যাৎ করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, পাকিস্তানের সক্রিয় কূটনৈতিক ভূমিকা মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের গুরুত্বকে প্রতিফলিত করে। একই সঙ্গে তেহরান ও ইসলামাবাদের সম্পর্ক রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন।

পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, মুসলিম বিশ্বে বিপুল রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবসম্পদের সম্ভাবনা রয়েছে। পারস্পরিক সমন্বয় বাড়ানো গেলে আঞ্চলিক সংকট সমাধান এবং সম্মিলিত স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ