spot_img
spot_img

ফিলিস্তিনের প্রতি ইরানের সমর্থনের প্রশংসা হামাসের

ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের সংগ্রামে ইরানের ধারাবাহিক ও দৃঢ় সমর্থনের প্রশংসা করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

বুধবার হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাঈম ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে টেলিফোনে আলোচনা হয়।

এ সময় বাসেম নাঈম হামাস নেতৃত্বের শুভেচ্ছা বার্তা ইরানের সর্বোচ্চ নেতার কাছে পৌঁছে দেন।

আলোচনাকালে তিনি আমেরিকার সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য তেহরানকে অভিনন্দন জানান।

একই সঙ্গে আমেরিকা ও ইসরাইলের কথিত আগ্রাসনের বিরুদ্ধে ইরানের দৃঢ় অবস্থান ও প্রতিরোধমূলক ভূমিকারও প্রশংসা করেন তিনি।

বাসেম নাঈম বলেন, ফিলিস্তিন প্রশ্নে ইরান দীর্ঘদিন ধরে যে নীতিগত অবস্থান বজায় রেখেছে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি যে সমর্থন দিয়ে আসছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্যদিকে হামাসের সমর্থনসূচক অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বৈধ জাতীয় অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্র ইরান তাদের ন্যায্য দাবির পক্ষে থাকবে।

আরাগচি আরও জানান, গাজ্জা উপত্যকায় চলমান ইসরাইলি সামরিক হামলা, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং মানবিক পরিস্থিতির অবনতির বিষয়টি ইরান বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম, মধ্যস্থতাকারী পক্ষ ও আমেরিকার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় নিয়মিতভাবে তুলে ধরছে।

তিনি ফিলিস্তিনিদের পক্ষে আন্তর্জাতিক রাজনৈতিক তৎপরতা আরও জোরদারের আহ্বান জানান।

একই সঙ্গে ইসরাইলি সামরিক হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ