spot_img

দেশে আলেম-উলামাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, ওয়াজ মাহফিলগুলোতে সরকার দলীয় জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীরা যেভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। মাহফিলের মঞ্চে সরাসরি আলেমদের অপমান এবং উঠিয়ে নিয়ে পুলিশে সোপর্দ করা অশুভ ইঙ্গিত বহন করে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকা জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, দেশে আলেম-উলামাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। লালবাগ মাদরাসার মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দীনের উপর সন্ত্রাসী হামলা সেই ষড়যন্ত্রের অংশ কিনা তা ভেবে দেখতে হবে। অবিলম্বে মাওলানা জসিম উদ্দিনের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মুফতী ফয়জুল করীম আরও বলেন, মানুষের নাগরিক ও ভোটাধিকার হরণ করা হয়েছে। সরকার মানুষের জান, মাল, ইজ্জত-আব্রু নিয়ে ছিনিমিনি খেলছে। তিনি বলেন, সরকার নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। বিরোধী দল ও মতের উপর দমন-পীড়ন ও জুলুম, নির্যাতন ভাল লক্ষণ নয়। এ থেকে সরকারকে ফিরে আসতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখা সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফার সভাপতিত্বে এবং সেক্রেটারী আলহাজ্ব শাহাদাত হোসাইন ও মুহাম্মাদ হাসমত আলীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, উপদেষ্টা মাওলানা উবায়দুর রহমান খান নদভী, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, যুব আন্দোলন সভাপতি মাওলানা নেছার উদ্দিন প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ