spot_img
spot_img

লেবাননে যুদ্ধবিরতির পর ঘরে ফিরেছেন ৬ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন লেবাননের বাস্তুচ্যুত মানুষ।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, আইওএম জানিয়েছে, এখন পর্যন্ত ৬ লাখ ৪৬ হাজারের বেশি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তি নিজ নিজ এলাকায় ফিরে গেছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে সংঘাত অনেকটাই থেমে যাওয়ার পর এই প্রত্যাবাসন শুরু হয়েছে।

লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী,দেশটিতে হামলা চালিয়ে প্রায় ৪ হাজার ৩০০ জনকে হত্যা করেছে ইসরাইলি।

এ ছাড়া ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যাদের বেশিরভাগই দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের বাসিন্দা।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে আইওএম জানায়, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে গত ২২ জুন থেকে সংগ্রহ করা তথ্য অনুযায়ী, ৬ লাখ ৪৬ হাজার ১০৭ জন বাস্তুচ্যুত ব্যক্তি ইতোমধ্যে নিজ নিজ এলাকায় ফিরে গেছেন।

তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও সংকট পুরোপুরি কাটেনি। আইওএমের তথ্য অনুযায়ী, এখনও প্রায় ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।

নিরাপত্তা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং প্রয়োজনীয় সেবার ঘাটতির কারণে তারা এখনও বাড়ি ফিরতে পারেননি।

সূত্র: এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ