spot_img
spot_img

খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

আজ শনিবার (৪ জুলাই) দেশটির স্থানীয় সময় সকালে এই আনুষ্ঠানিকতা শুরু হয়।

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় এই আনুষ্ঠানিকতায় অংশ নিতে এরইমধ্যে লাখ লাখ মানুষ জড়ো হয়েছেন। ইরানের ইসলামি বিপ্লবের প্রথম সারির এই নেতার শেষ বিদায়ে হাজির হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, গ্র্যান্ড মোসাল্লার দরজা খুলে দেয়া হয়েছে। এই জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেবেন।

এর আগে গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকার ও ইসরাইলের যৌথ বিমান হামলায় নিহত হন খামেনি। তার সঙ্গে পরিবারের আরও বেশ কয়েকজন সদস্যও নিহত হন।

খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়। এখন আলি খামেনির মৃত্যুর চার মাস পর তার দাফনের কার্যক্রম শুরু হলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ