spot_img
spot_img

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না: মিশর

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্বের অবসান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে নিয়ে যায়, এমন ন্যায়ভিত্তিক শান্তি অর্জিত না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো স্বাভাবিক সম্পর্ক হবে না বলে জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

তিনি বলেন, “দখলদারিত্বের অবসান, অন্যায় ও আগ্রাসন বন্ধ, অধিকার তার প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া এবং সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করে, এমন ন্যায়ভিত্তিক শান্তি ছাড়া স্থায়ী শান্তি হবে না, প্রকৃত স্থিতিশীলতা আসবে না এবং জনগণের পর্যায়ে কোনো স্বাভাবিক সম্পর্কও হবে না।”

শনিবার (৪ জুলাই) কায়রোর পূর্বে মিশরের নতুন প্রশাসনিক রাজধানীতে রাষ্ট্রীয় কৌশলগত কমান্ড সদর দপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিসি বলেন, ন্যায়ভিত্তিক শান্তি এ অঞ্চলের জনগণকে স্থিতিশীলতা ও সমৃদ্ধির মধ্যে বসবাসের সুযোগ করে দেবে।

মিশরের প্রেসিডেন্ট ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া গাজ্জা যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান। একই সঙ্গে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাতের অবসানে হওয়া সাম্প্রতিক রূপরেখা চুক্তির প্রতিও সমর্থন জানানোর আহ্বান জানান তিনি।

এ ছাড়া গাজ্জা যুদ্ধবিরতি ও ইরান-আমেরিকার রূপরেখা চুক্তিকে দুর্বল করার যেকোনো প্রচেষ্টা প্রতিরোধের আহ্বান জানান সিসি।

সূত্র: মিডল ইস্ট মনিটোর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ