ফুটবল বিশ্বকাপ-২০২৬ এ আর্জেন্টিনা সমর্থন করছেন বলে জানিয়েছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার (৯ জুলাই) ‘দ্যা মোজো পডকাস্ট’ নামের এক শো-তে তিনি একথা জানান।
শো-তে আলাপের এক পর্যায়ে নেতানিয়াহু উপস্থাপককে বলেন, আমাদের কথা শেষ হলে আমরা ম্যাচ দেখবো। আমি বিশ্বকাপে আর্জেন্টিনা সমর্থন করছি। এর কারণ কি তুমি জানো?
উপস্থাপক জবাবে বলেন, মেসির জন্য সম্ভবত! এটাই আমার ধারণা!
নেতানিয়াহু তখন বলেন, না। তাদের এমন একজন প্রেসিডেন্ট আছেন যিনি চাবাদ হাসিদিক (অর্থডক্স ইহুদি আন্দোলনের সদস্য)। মেসি আগে তিনিই একজন সত্যিকারের সুপার স্টার। তিনি ‘ফ্রি ইকোনমি’ পলিসি গ্রহণের মাধ্যমে নিজেদের অর্থনীতির জন্য দারুণ কাজ করেছেন।
তিনি আরও বলেন, মিলেই সত্যিই (আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট) ইসরাইলের খুবই ভালো বন্ধু। এবিষয়ে (ফ্রি ইকোনমি) কথা বলতে তিনি তার পুরো টিম নিয়ে আমাদের কাছে এসেছিলেন।
এছাড়া আর্জেন্টিনা ফুটবল দল ও মেসি প্রসঙ্গে বলেন, তারা অনেক ভাগ্যবান যে, তাদের কাছে অত্যন্ত অভিজ্ঞ একজন খেলোয়াড় আছে। সে জানে কীভাবে গোল করতে হয়। তার বয়স ৩৯ বছর।
উপস্থাপক এসময় নেতানিয়াহুকে বলেন, আপনি তাহলে তাকে ভালো করেই চেনেন!
জবাবে নেতানিয়াহু বলেন, তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিলো। সে একটি ম্যাচ খেলতে ইসরাইলে এসেছিলো।
উল্লেখ্য, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের একজন ঘোরতর সমর্থক ও ঘনিষ্ঠ বন্ধু। সম্প্রতি তিনি নিজেকে ইহুদিবাদী রাষ্ট্রের প্রধান মনে করেন মর্মেও বক্তব্য দেন।
এছাড়া ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর আর্জেন্টিনা বনাম মিশরের শেষ ১৬ এর নকআউট পর্বের ম্যাচটি নানান কারণে সম্প্রতি আলোচনা-সমালোচনার জন্ম দেয়।ম্যাচ রেফারির নিরপেক্ষতা ও স্টেডিয়ামে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করা মিশর দলের সমর্থককে আমেরিকার স্থানীয় পুলিশের গ্রেফতার করতে চাওয়া অন্যতম।
সোশ্যাল প্লাটফর্মগুলোতে ফুটবল সমর্থকদের অনেকেই দাবী করেছেন, এর আগের নকআউট ম্যাচে জিতে মিশরের কোচ ফিলিস্তিনি পতাকা প্রদর্শন ও সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচে ফিফা কর্তৃক রেফারির পক্ষপাতিত্বের শিকার হয়েছে মিশর। যদিও ফুটবল বিশ্লেষকগণ রেফারির যে সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে, তা ফিফার ফাউল ও নন-ফাউল আইন মেনেই নেওয়া হয়েছে বলে যৌক্তিকতা তুলে ধরেছেন।










