চট্টগ্রামে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইযহারের তত্ত্বাবধানে দাওয়াহ মুভমেন্ট।
গত তিন দিন ধরে চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলার বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
দাওয়াহ মুভমেন্টের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ কামরুল ইসলাম কাসেমী ইনসাফকে জানান, গত তিন দিন সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়েছে।
তিনি জানান, আজ রোববার (১২ জুলাই) থেকে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায়ও ত্রাণ বিতরণ করা হবে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন মুফতী হারুন ইযহার, দাওয়াহ মুভমেন্টের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা হেলালুদ্দীন পুকুরিয়বী, মাওলানা শোয়াইব আল কাসেমী, মিজানুর রহমান, সাখাওয়াত ও আবু বকরসহ অন্যান্য নেতৃবৃন্দ।










