spot_img

বাংলাদেশে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে আফগানিস্তানের শোক

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও ভূমিধসে বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে এবং ১০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে বন্যায় প্রাণহানির ঘটনায় বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

রোববার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় এ সমবেদনা জানান আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখী।

এক্স বার্তায় বালখী বলেন, (বন্যায়) ব্যাপক প্রাণহানির ঘটনায় বাংলাদেশের সরকার, জনগণ ও নিহতদের পরিবারের প্রতি ইমারাতে ইসলামিয়া গভীর সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে বন্যায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ