spot_img

বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে পটিয়া মাদরাসার ত্রাণ কাফেলা

আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম মুফতী একরাম হোসেন অদুদী এর নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত জামিয়ার ত্রাণ কাফেলা বাঁশখালী উপজেলার ইলশা-বাঁশখালার ইউনুসিয়া মাদীনাতুল উলূম মাদরাসাকে কেন্দ্র করে আশপাশের বন্যাকবলিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেছে।

সোমবার(১৩জুলাই) ত্রাণ বিতরণকালে পটিয়া মাদরাসার মুহতামিম মুফতী একরাম হোসেন অদুদী বলেন, এলাকার মানুষের দুর্দশা সত্যিই হৃদয়বিদারক। ঘরের ভেতরে-বাইরে সর্বত্র পানি, চারদিকে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন।

মুফতী একরাম হোসেন অদুদী বলেন, বহু পরিবার এখনও পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। এমন সংকটময় মুহূর্তে জামিয়া পটিয়ার ত্রাণ কাফেলা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, মানুষের এই দুর্দিনে পাশে দাঁড়ানোই ইসলামের শিক্ষা এবং মানবতার অন্যতম দাবি। সেই দায়িত্ববোধ থেকেই জামিয়া পটিয়া নিরলসভাবে বন্যাদুর্গত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।

তিনি বন্যাদুর্গত মানুষের জন্য সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন এবং সামর্থ্যবানদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দুর্যোগের এই সময়ে একে অপরের সহযোগিতাই মানবিকতা ও ইসলামী ভ্রাতৃত্ববোধের সর্বোত্তম প্রকাশ।

ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন পটিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা জাকারিয়া আজহারী, সিনিয়র শিক্ষক মাওলানা হাফেজ মাসুম, মুফতী মনজুর সিদ্দিকী, মাওলানা সলিমুদ্দীম মাহদী ও মাওলানা আনিসুল হক প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ