spot_img

আর্জেন্টিনার জয় উদযাপনের ভিডিও করতে গিয়ে যুবকের মৃত্যু

নেত্রকোনায় আর্জেন্টিনার জয় উদযাপনের আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার রাতে শহরের শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত দীপ্ত চৌধুরী শহরের মালনি এলাকার বাদল চৌধুরীর ছেলে। আর্জেন্টিনা-ইংল্যান্ডের খেলা শেষে আনন্দ মিছিলের দৃশ্য ধারণ করতে মোড়ের একটি ভবনের তৃতীয় তলার ছাদে ওঠেন তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ