পুলিশ সদস্য নিহতের ঘটনায় পর ভারতের দখলকৃত কাশ্মীরজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করেছে ভারতীয় পুলিশ। এরইমধ্যে আটক হয়েছেন প্রায় দুই হাজার মানুষ।
বুধবার (২২ জুলাই) দুপুরে অনন্তনাগের একটি ব্যস্ত বাজার এলাকায় এক বন্দুকধারীদের গুলিতে নিহত হন পুলিশ সদস্য আশিক হুসেইন কুরেশি।
পুলিশ জানায়, ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীনগরসহ বিভিন্ন জেলায় একযোগে অভিযান চালানো হয়। এর মধ্যে শ্রীনগরে প্রায় ২৭, বুদগামে ২০০, বারামুলায় ১৭৮ ও গান্দেরবালে ১০০ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই করা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: এনডিটিভি










