spot_img

কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ বাংলাদেশি শিক্ষার্থী

কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৬টা ২০ মিনিটে ম্যানিটোবার আরবর্গ শহরের উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রসুল বাঁধন, অরণ্য আসাদ চৌধুরী ও আল নোমান আদিত্য। তাদের বয়স আনুমানিক ২৩ থেকে ২৫ বছর। তারা সবাই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বাংলাদেশি কমিউনিটির আবদুল বাতেন গণমাধ্যমকে জানান, নিহত ওই তিন ছাত্র ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছটা দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উত্তরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে তারা নিহত হন।

তিনি আরও বলেন, কমিউনিটিতে তারা জনসেবামূলক কর্মকাণ্ডে ব্যাপক পরিচিত ছিলেন। এতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ