spot_img
spot_img

ফেসবুকে ইসলামবিরোধী বক্তব্য শেয়ার করায় আ. লীগ নেতার ছেলে আটক

চুয়াডাঙ্গায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলামবিরোধী বক্তব্য পোস্ট করায় সদর মানিক খান নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে উপজেলার দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নের গিরিশনগর বাজার পাড়ার আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের ছেলে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।

জানা যায়, কথিত সাংবাদিক নামে পরিচিত মানিক খান তার ফেসবুক আইডি থেকে একটি ইসলামবিরোধী বক্তব্য পোস্ট করেন। বক্তব্যটি হলো- যেখানে সেখানে মসজিদ না তৈরি করে কিছু খেলাধুলা করার মাঠ বানালে শিশু-কিশোরদের সুস্থ মানসিক বিকাশ ঘটত। এত মসজিদ দিয়ে সমাজের মানবিক বিপর্যয় রোধ করা যাচ্ছে না। কারণ মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ, খেলার মাঠ এবং সাংস্কৃতিক ক্লাব-এই সবকিছুরই প্রয়োজন আছে এই সমাজে। কিন্তু শুধু মসজিদ বানানোর কারণে সমাজটা এত বিষাক্ত।

এ ধরনের বক্তব্য পোস্ট করার পরপরই এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় বইতে থাকে। পরে তিতুদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ রকিবুল ইসলাম সন্ধ্যা ছয়টার দিকে গিরিশনগর বাজার থেকে তাকে আটক করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ