spot_img
spot_img

আমেরিকার ক্ষেপণাস্ত্র ঘাটতির খবর নাকচ ট্রাম্পের, তথ্য ফাঁসে কঠোর শাস্তির হুঁশিয়ারি

আমেরিকার সামরিক বাহিনীর দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুত ফুরিয়ে আসছে গণমাধ্যমে প্রকাশিত এমন তথ্য ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, মার্কিন বাহিনীর কাছে পর্যাপ্ত পরিমাণ অস্ত্র প্রস্তুত আছে। একই সঙ্গে দ্রুতগতিতে উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

ট্রাম্প বলেন, আমেরিকার কাছে বিশেষ কিছু ধরনের গোলাবারুদসহ বিশাল পরিমাণ অস্ত্রের মজুত রয়েছে। এর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিপুল পরিমাণে অস্ত্র তৈরি করে মার্কিন সেনার কাছে পাঠানো হচ্ছে। আমাদের দেশের ইতিহাসে এবারই প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো রেকর্ডসংখ্যক কারখানা স্থাপন ও সম্প্রসারণের কাজ করছে।

একই সঙ্গে পেন্টাগনের এই সংবেদনশীল তথ্য গণমাধ্যমে ফাঁস করার পেছনে দায়ী ব্যক্তিদের ওপর ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ‘তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তথ্য ফাঁসকারীদের রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই জাতীয় দেশদ্রোহিতামূলক বক্তব্য যারা ফাঁস করছে, তাদের খুঁজে বের করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হব।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ