spot_img

ওরসে যাওয়ার পথে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর

টাঙ্গাইলের মধুপুরে ওরসে যাওয়ার পথে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন এবং অপর এক বন্ধু আহত হয়েছেন।

রোববার দুপুর ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ি ব্রিজের পশ্চিম পাশে ঘটে এমন মর্মান্তিক দুর্ঘটনা।

নিহতরা হলেন- মধুপুর পৌর শহরের মদন গোপাল আঙ্গিনাপাড়ার রবি সওদাগরের ছেলে ইউনুস (১৮) ও একই এলাকার বোরহান সওদাগরের ছেলে আব্দুল্লাহ (১৭)। তাদের অপর বন্ধু মন্টু সওদাগরের ছেলে লুৎফর রহমান (১৮) হাসপাতালে চিকিৎসাধীন।

হতাহতদের পরিবার সূত্র জানায়, তারা তিন বন্ধু মোটরসাইকেলে ধনবাড়ী উপজেলার ঝুপনা (পূর্বপাড়া) নঈম উদ্দিন চিশতির মাজারের বার্ষিক ওরসে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

মধুপুর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলেই ইউনুস মারা গেছেন। মধুপুর ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার করা অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিকালে আব্দুল্লাহ মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর থানার ওসি তারিক কামাল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ