spot_img

১২ রবিউল আউয়ালে সেমিনার ও প্রতিযোগিতার আয়োজন করছে ‘সিরাতের পাঠশালা’

১২ রবিউল আউয়ালকে সিরাতময় করে তুলতে সেমিনার ও সিরাত প্রতিযোগিতার আয়োজন করেছে পাঠচক্রভিত্তিক সাংস্কৃতিক সংগঠন ‘সিরাতের পাঠশালা’। আগামী বুধবার (২৬ আগস্ট) চট্টগ্রামের হালিশহরে এ আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আয়োজকরা জানান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মানবতার জন্য সর্বোত্তম আদর্শ। সেই মহান আদর্শকে জানা ও হৃদয়ে ধারণ করার প্রত্যয়ে ১২ রবিউল আউয়াল উপলক্ষে সিরাত প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করতে যাচ্ছে ‘সিরাতের পাঠশালা’।

সেমিনার ও প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের আগামী ১৯ আগস্টের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে।

আয়োজকদের তথ্যমতে, ২৬ আগস্ট দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘ক’ (ছোটদের) ও ‘খ’ (বড়দের)—এই দুটি বিভাগে সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ বিভাগের প্রতিযোগিতা হবে ‘সিরাতে খাতামুল আম্বিয়া’ থেকে এবং ‘খ’ বিভাগের প্রতিযোগিতা হবে রেইন্ড্রপসের ‘সিরাহ’ (প্রথম খণ্ড) থেকে।

বিজয়ীদের জন্য সার্টিফিকেট ও ক্রেস্টের পাশাপাশি থাকবে এক হাজার টাকা মূল্যের আকর্ষণীয় বই।

একই দিন বিকেল ৪টা থেকে ‘মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে তরুণ প্রজন্মের বর্তমান সংকট এবং উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে প্রধান আলোচক ও বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন জনপ্রিয় তরুণ ব্যক্তিত্ব জাকারিয়া মাসুদ ও ইরফান সাদিক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট দাঈ ও স্বর্ণপদকজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মাওলানা মাসিহুল্লাহ। সভাপতিত্ব করবেন বিশিষ্ট দাঈ ও মারকাজুর রাশাদ মাদরাসার পরিচালক মুফতি ওসমান সাদেক।

এ ছাড়া শায়েখ মনিরুল ইসলাম কাসেমী ও মুফতি আব্দুল্লাহ জাফরসহ বিশিষ্ট আলেমরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ