spot_img

কামিল পরিক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন ছাত্র জমিয়তের

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল (মাস্টার্স) পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ।

আজ সোমবার (১ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এখলাছুর রহমান রিয়াদ এ অভিনন্দন জানান।

কামিল পরীক্ষায় উত্তীর্ণ সকলের উজ্জ্বল ভবিষ্যৎ ও সমৃদ্ধি কামনা করে ছাত্র জমিয়ত সভাপতি বলেন, বিশ্বে এখন যোগ্য ও মেধাবীদের কদর। দেশকে এগিয়ে নিতে হলে মেধাভিত্তিক দক্ষ নেতৃত্বের বিকল্প নেই। কাজেই নিজের যোগ্যতা ও দক্ষাতাকে কাজে লাগিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে নিজ নিজ যায়গা থেকে মেধাবীদের এগিয়ে আসতে হবে। যোগ্যতা ও মেধা দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ