spot_img

আমরা দেশের মানুষকে স্বপ্ন দেখাতে চাই: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন করে স্বপ্নপূরণের উদ্দেশ্যে কাজ করি। এদেশে কোন সংবিধান নেই, ভোটের অধিকার নেই, ভোটারবিহীন নির্বাচন চলে। ভোট ডাকাতি করে সম্পূর্ণ অবৈধভাবে ক্ষমতায় এসেছে সরকার।

আজ মঙ্গলবার (২ মার্চ ) গুলশান লেকশোর হোটেলে বছরব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা দেশের মানুষকে স্বপ্ন দেখাতে চাই। প্রতিটি মুক্তিযোদ্ধাদের সম্মান এবং শ্রদ্ধা করতে চাই। দেশের প্রতিটি মানুষকে আমরা মূল্যায়ন করতে চাই। আপনারা জানেন, এই সরকার সম্পূর্ণ অবৈধভাবে জিয়াউর রহমানের খেতাব বাতিলের চেষ্টা করছে। কিন্তু তারা জানে না, ইচ্ছা করলে এ খেতাব বাতিল করা সম্ভব না। লন্ডন থেকে গতকাল ভার্চুয়াল মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই অনুষ্ঠানের উদ্বোধন করেন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ