spot_img

আমেরিকার পররাষ্ট্রনীতি ‘মিথ্যার ওপর’ অতিরিক্ত নির্ভরশীল: ইসমাইল বাঘাই

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আমেরিকার ইরানবিষয়ক নীতি ও মধ্যপ্রাচ্যকেন্দ্রিক বৃহত্তর আঞ্চলিক নীতির তীব্র সমালোচনা করেছেন। এ সময় রুশ সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির বিখ্যাত উপন্যাস “দ্য ব্রাদার্স কারামাজভ” থেকে একটি উদ্ধৃতিও তুলে ধরেন তিনি।

বাঘাই বলেন, আমেরিকার শাসনব্যবস্থা ও পররাষ্ট্রনীতি ক্রমেই ‘মিথ্যার ওপর’ অতিরিক্তভাবে নির্ভরশীল হয়ে পড়েছে।

নিজের বক্তব্যের পক্ষে দস্তয়েভস্কির উপন্যাসের একটি উদ্ধৃতি উল্লেখ করে তিনি বলেন, ‘যে ব্যক্তি নিজেকে মিথ্যা বলে এবং নিজের বলা মিথ্যাই বিশ্বাস করতে থাকে, একপর্যায়ে সে নিজের ভেতরে কিংবা চারপাশে সত্যকে আর আলাদা করে চিনতে পারে না।’

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যে মূলত আমেরিকার নীতিনির্ধারণ এবং ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটনের অবস্থানের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ পেয়েছে।

তার অভিযোগ, মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর বক্তব্যের ওপর নির্ভরশীল নীতি শেষ পর্যন্ত বাস্তবতা উপলব্ধির ক্ষেত্রেও সংকট তৈরি করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ