spot_img
spot_img

সৌদি যুবরাজের নামে জার্মান আদালতে মামলা

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ দেশটির উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তার নামে জার্মানির আদালতে মামলা করেছে তথ্য ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)।

সৌদিতে সাংবাদিক নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

জার্মানির কার্লসরুয়্যে শহরের আদালতে দায়ের করা মামলার ৫০০ পাতার অভিযোগপত্রে দাবি করা হয়েছে, সৌদি আরবে সাংবাদিকদের ব্যাপক এবং নিয়মতান্ত্রিকভাবে নিপীড়ন করা হচ্ছে। এর মধ্যে ৩৪ সাংবাদিককে বিনাবিচারে আটকে রাখা এবং ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আরএসএফের মহাসচিব ক্রিস্টোফ দেলোয়্যে বলেন, এসব সাংবাদিক বেআইনি হত্যা, নির্যাতন, যৌন নিপীড়ন, বলপ্রয়োগ এবং জোরপূর্বক নিখোঁজের শিকার।

প্যারিসভিত্তিক সংগঠন আরএসএফ মামলাটি জার্মানিতে দায়ের করার কারণ- জার্মান আইন তাদের আদালতকে বিদেশে সংঘটিত অপরাধের বিচারের করার এখতিয়ার দিয়েছে, এমনকি এর সঙ্গে জার্মানির কোনও যোগসূত্র না থাকলেও।

উৎস, দ্য গার্ডিয়ান

spot_img
spot_img
spot_img

সর্বশেষ