স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা খাতে চরম অবহেলা ও লুটপাট করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সকল খাতেই লুটপাট করা হয়েছে, চিকিৎসা খাতও লুটপাট করা হয়েছে। দায়বদ্ধতার অভাব ঘটেছে দেশে, যে জন্য স্বাস্থ্যসেবা বিঘ্নিত হয়েছে।
তিনি বলেন, আগামী ৩ বছরের মধ্যে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যা বিশিষ্ট করা হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতকে গতিশীল করতে দেশে নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে।










