spot_img

জ্বালানি সংকট কাটাতে লাগবে দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট রাতারাতি মিটবে না,এই সমস্যা সমাধানে ন্যূনতম দুই বছর সময় লাগবে। দীর্ঘদিন গ্যাস অনুসন্ধান না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

তিনি বলেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা ছাড়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব নয়। তবে একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করতেও অন্তত দেড় থেকে দুই বছর সময় লাগে। ফলে আগামী ২৪ মাসের আগে এই সংকটের স্থায়ী সমাধান মিলবে না।

রোববার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছে। নতুন করে গ্যাস অনুসন্ধান, সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং কয়লাভিত্তিক প্রকল্পের কাজ ত্বরান্বিত করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশের নতুন জ্বালানি নীতি প্রকাশ করা হবে, যা ভবিষ্যতে দিকনির্দেশনা দেবে। তবে এর মধ্যবর্তী সময়টাতে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, সরকারের মূল রাজস্ব আদায় বাড়াতে নীতি নির্ধারণ ও বাস্তবায়ন বিভাগ আলাদা করা হবে। ছোট ব্যবসায়ীদের জন্য নির্ধারিত হারে কর নির্ধারণের পরিকল্পনা চলছে এবং এর জন্য একটি সমন্বিত তথ্যভান্ডার তৈরি করা হচ্ছে। ব্যাংক খাতের বিশাল মূলধন ঘাটতি সরকারের পক্ষে একা মেটানো সম্ভব নয় তাই বিকল্প অর্থায়নের প্রয়োজনীয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ