spot_img

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঢাকায় আসছে ভারতের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ভারতের শীর্ষ শিল্প সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় আসছে।

দুই দিনের সফরে সোমবার (১৭ আগস্ট) প্রতিনিধিদলটি ঢাকায় আসবে বলে জানা গেছে।

সফরকালে প্রতিনিধিদলটি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করবে। এ ছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গেও বৈঠক করবে তারা।

সংশ্লিষ্ট বৈঠকগুলোতে বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

জানা গেছে, সিআইআইয়ের প্রতিনিধিদলে ভারতের বেশ কয়েকটি বড় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা থাকছেন। এর মধ্যে রয়েছে গডরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, দ্য ইনফ্রাভিশন ফাউন্ডেশন, এলএমডব্লিউ গ্লোবাল, মাহিন্দ্রা গ্রুপ, গডরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, লারসেন অ্যান্ড টুব্রো, ফোর্বস মার্শাল, নুমালিগড় রিফাইনারি লিমিটেড, বেক্সিমকো আইওসি পেট্রোলিয়াম লিমিটেড এবং অ্যাপোলো হাসপাতালের প্রতিনিধিরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ