spot_img
spot_img

সৌরবিদ্যুতে চার্জ না হলে রেজিস্ট্রেশন পাবে না ই-রিকশা:প্রতিমন্ত্রী

ব্যাটারিচালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে রেজিস্ট্রেশন পেতে এসব রিকশার ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে রিচার্জ করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বনলেন, ব্যাটারিচালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। তবে সৌরবিদ্যুতের বাইরে অন্য কোনো মাধ্যমে ব্যাটারি রিচার্জ করা হলে সেই রিকশাকে রেজিস্ট্রেশন দেওয়া হবে না।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকাকে আটটি জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনে আলাদা রঙের ই-রিকশা চলবে। একটি জোনের ই-রিকশা অন্য জোনে যেতে পারবে না।

ই-রিকশাগুলোকে জিও-ফেন্সিংয়ের আওতায় আনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, নির্ধারিত জোনের বাইরে কোনো ই-রিকশা গেলে ব্যবস্থা নেওয়া হবে এবং জরিমানা করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ