spot_img

তুরস্কের সঙ্গে সংঘাত উসকে দিচ্ছেন নেতানিয়াহু-কাটজ; ইসরাইলি কর্মকর্তাদের সতর্কতা

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের তুরস্কবিরোধী আক্রমণাত্মক বক্তব্য আঙ্কারার সঙ্গে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন দেশটির কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা।

শুক্রবার (২১ আগস্ট) ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর নির্ধারিত নেসেট নির্বাচন সামনে রেখে নেতানিয়াহু সরকার আঙ্কারার বিরুদ্ধে বক্তব্যের তীব্রতা বাড়িয়েছে।

চ্যানেল ১২ জানিয়েছে, ইসরাইলের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা তুরস্কের সঙ্গে চলমান বিরোধকে আরও বড় ধরনের প্রকাশ্য সংঘাতের দিকে ঠেলে দিতে চান না।

সাম্প্রতিক সময়ে নেতানিয়াহু ও তার লিকুদ পার্টি নির্বাচনী বক্তব্য ও প্রচারণায় তুরস্ক এবং দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে ক্রমেই আক্রমণ করে কথা বলা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ